March 27, 2026, 4:45 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পক্ষে ভোট দিতে নিরাপত্তা পরিষদে প্রস্তাব তোলা হচ্ছে আজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাতিসংঘ নিরাপত্তা পরিষদে খানিকটা বিরতির পর আজ (শুক্রবার) আবার গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত প্রস্তাবটি পাস করার জন্য নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

জাতিসংঘে আরব আমিরাতের মিশন গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলেছে, “গাজা পরিস্থিতি বিপর্যয়কর হয়ে পড়েছে এবং তা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার সুযোগ শেষ হয়ে যাচ্ছে। আমরা আর অপেক্ষা করতে পারছি না। নিরাপত্তা পরিষদকে এখন একটি মানবিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠার দাবির পক্ষে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে।”

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার দাবিতে জাতিসংঘ সনদের ৯৯ নম্বর ধারা কার্যকর করার পর আরব দেশগুলোর পক্ষ থেকে নিরাপত্তা পরিষদে আরেকবার যুদ্ধবিরতি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হলো। এর আগে আমেরিকার ভেটোর কারণে এ ধরনের একাধিক উদ্যোগ ভেস্তে গেছে।

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেশ আমেরিকা ও ব্রিটেন গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে অবস্থান নিয়েছে। ওই দুই সাম্রাজ্যবাদী দেশের দাবি, ‘আত্মরক্ষার’ স্বার্থে গাজায় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার অধিকার ইসরাইলের রয়েছে।

গত মাসে গাজায় সাময়িক যুদ্ধবিরতি প্রতিষ্ঠার যে প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাস হয়েছিল তাতে আমেরিকা ভোটদানে বিরত থাকে। ওই প্রস্তাবকে কাজে লাগিয়ে প্রথমে চারদিন এবং পরে আরো তিনদিনের যুদ্ধবিরতির সুযোগে প্রায়  ১০০ ইসরাইলি বন্দি হামাসের হাত থেকে মুক্তি পায় এবং এর বিনিময়ে ইসরাইলি কারাগার থেকে দুই শতাধিক ফিলিস্তিনি বন্দি মুক্তি পায়। গত ১ ডিসেম্বরের পর আর সে যুদ্ধবিরতি নবায়ন করা যায়নি। এই সুযোগে গাজা উপত্যকার নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইলি সেনারা।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page