August 28, 2026, 1:26 am
শিরোনামঃ
মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ যশোরে মাকে হত্যার অভিযোগে যশোরে শিক্ষক ছেলে আটক যশোরে আল আমিন হত্যা মামলায় এবার রসুল আটক রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১২ জন আটক ; ৩ জন বহিষ্কার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুড়িগ্রামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়ােগ পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে জালিয়াতির অভিযোগে ১২ জনকে আটক ও তিনজনকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই নারী পরীক্ষার্থী বলে জানা গেছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে এতথ্য জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়ােগ পরীক্ষায় কুড়িগ্রামে ৪৫টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২৬ হাজার ৮০৫ জন। এরমধ্যে উপস্থিত ছিলেন ২০ হাজার ৭১ জন।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ পরীক্ষার্থীকে আটক ও তিনজনকে বহিষ্কার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page