October 5, 2026, 12:14 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

সিলেট ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি স্বর্ণের চালান আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দুবাই থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৩৪ কেজি ৩৫১ গ্রাম ওজনের ২৮০টি স্বর্ণের বার আটক করেছে সিলেট এয়ারপোর্টে দায়িত্বে থাকা জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও কাস্টমস কর্মকর্তারা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৮টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইট থেকে এই চালান উদ্ধার করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা।

বিমানবন্দর সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে বিমানে তল্লাশি চালিয়ে বিমানের ৩২ জে এবং ২১ এবিসি সিটের নিচ ও টয়লেট থেকে ২৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।



Our Like Page