অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকার উত্তরে তাল আজ-জাতার এলাকার একটি টানেলের মুখে বোমা পেতে রেখেছিল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। ইসরাইলি সেনারা টানেল মুখে গিয়ে এটির ঢাকনা উত্তোলন করার সঙ্গে সঙ্গে বোমাটি বিস্ফোরিত হয়।
এর ফলে ঘটনাস্থলেই সাবেক ইসরাইলি সেনাপ্রধান ও নেতানিয়াহুর যুদ্ধ মন্ত্রিসভার সদস্য গাদি আইজেনকোটের ছেলে নিহত হয়। ওই ঘটনায় আরো বেশ কয়েকজন ইহুদিবাদী সেনা হতাহত হয়েছে।
আজ আইজেনকোটের শেষকৃত্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার সদস্যরা। এসময় ইসরাইলি প্রেসিডেন্ট হার্জগ উপস্থিত ছিলেন।