October 1, 2026, 12:42 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের ভূয়া দাবির প্রেক্ষিতে আবু উবায়দার বিবৃতি :যুদ্ধের ময়দানে হামাসের জয়ের পাল্লা ভারী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে গাজা উপত্যকার যুদ্ধে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের জয়ে পাল্লা ভারী হয়ে উঠছে। দুই মাসেরও বেশি সময়ের ইসরাইলি পাশবিকতা সত্ত্বেও গতকাল (শুক্রবার) ইসরাইলের রাজধানী তেল আবিবে তিন দফা রকেট বর্ষণ করেছে হামাস। এছাড়া গাজার বিভিন্ন ফ্রন্টেও দখলদার সেনাদের চরম বেকায়দায় ফেলেছে তারা।

হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেছেন, তেল আবিবসহ ইসরাইলের অন্যান্য শহরে বৃষ্টির মতো রকেট বর্ষণ করেছেন তার বাহিনীর যোদ্ধারা।  তিনি গতরাতে (শুক্রবার রাতে) এক বিবৃতিতে বলেন, এছাড়া, গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইহুদিবাদী বাহিনীর ট্যাংক ও সাঁজোয়া যান লক্ষ্য করে বহুবার হামলা চালিয়েছেন হামাস যোদ্ধারা। তারা দখলদার সেনাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষেও লিপ্ত হয়েছেন।  এসব হামলা ও সংঘর্ষে বহু ইসরাইলি সেনা হতাহত হয়েছে বলে তিনি জানান।

আবু উবায়দা বলেন, হামাস যোদ্ধাদের হামলায় গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকা জুড়ে ২১টি ইসরাইলি ট্যাংক ও সাঁজোয়া যান আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়েছে।

এর আগে গতকাল (শুক্রবার) ইহুদিবাদী ইসরাইলি সেনা মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি দাবি করেন, গাজায় হামাসের প্রতিরোধ ভেঙে পড়তে শুরু করেছে।  তিনি এক্ষেত্রে ইসরাইল অভিমুখে হামাসের রকেট হামলা কমে আসার প্রতি ইঙ্গিত করেন।

তার ওই দাবির পরপরই তেল আবিবে এক ঝাঁক রকেট নিক্ষেপ করেন হামাস যোদ্ধারা। তারা বলেন, এই প্রথমবারের মতো তারা ইসরাইলে হামলা চালানোর কাজে এম-৯০ রকেট ব্যবহার করছেন। গাজা থেকে ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত তেল আবিব পর্যন্ত যেতে হামাসের রকেটগুলোকে অন্তত ১০ জায়গায় আয়রন ডোম মোকাবিলা করতে হয়। কিন্তু তারপরও গতরাতে তেল আবিবের আকাশে অন্তত ৮টি রকেট দেখা গেছে। কিন্তু এসব রকেট ওই নগরীতে আঘাত হেনেছে কিনা বা তাকে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রকাশ করেনি তেল আবিব।

আবু উবায়দা তার বিবৃতিতে তার বাহিনীর হাতে আটক ইসরাইলি বন্দিদের মুক্ত করে নেয়ার একটি ব্যর্থ ইসরাইলি প্রচেষ্টার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, দখলদার সেনারা হামাসের হাতে আটক একদল বন্দিকে ছাড়িয়ে নিতে এসেছিল, কিন্তু কাসসাম যোদ্ধাদের পাল্টা হামলায় তারা পিছু হটে যেতে বাধ্য হয়েছে। এ সময় ইসরাইলি বিমান হামলায় একজন ইহুদিবাদী বন্দি নিহত ও কয়েকজন বন্দি আহত হয় বলে তিনি জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page