May 5, 2026, 6:03 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করা উচিৎ  : নওয়াজ শরিফ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরো উন্নত করা উচিত। তিনি বলেন, ভারতের পাশাপাশি আফগানিস্তান এবং ইরানের সঙ্গে সম্পর্ক ভালো করা দরকার। তার মতে, চীনের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়তে হবে।

নওয়াজ শরিফ দুঃখ প্রকাশ করে বলেন, অর্থনৈতিক উন্নয়নে পাকিস্তান এখন তার প্রতিবেশীদের তুলনায় পিছিয়ে পড়েছে। তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আমলে অর্থনীতির পতন শুরু হয়। শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হওয়ার পর অর্থনৈতিক অগ্রগতি শুরু হয়।

পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) প্রধান নেতা নওয়াজ শরিফ বলেন, ‘১৯৯৩ ও ১৯৯৯ সালে আমাকে কেন ক্ষমতাচ্যুত করা হয়েছিল, তা বলা উচিত। কারগিল যুদ্ধের সময় আমি যখন বিরোধিতা করে বলেছিলাম, এই যুদ্ধে জড়ানো উচিত হবে না। তখনকার জেনারেল পারভেজ মোশাররফ আমাকে তখন ক্ষমতাচ্যুত করলেন। আমি যা বলেছি, পরে তা সত্য হয়েছে। তিনি ক্ষমতায় থাকার সময় ভারতের সঙ্গে ভালো সম্পর্ক ছিল বলে জানান নওয়াজ।

তিনি আরো বলেন, ‘আমি ক্ষমতায় থাকার সময় ভারতের দুই প্রধানমন্ত্রী আমাদের দেশে সফর করেছেন। এর মধ্যে একজন নরেন্দ্র মোদি ও আরেক জন অটল বিহারী বাজপেয়ী। সূত্র : হিন্দুস্তান টাইমস

 

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page