August 13, 2026, 7:21 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

মালয়েশিয়ায় ঘুমে ব্যাঘাত ঘটানোয় বাংলাদেশির হাতে বাংলাদেশি খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঘুমে ব্যাঘাত ঘটানোয় মালয়েশিয়ায় বাংলাদেশির হাতে এক বাংলাদেশি খুন হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে দেশটির জোহর প্রদেশে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘুমে ব্যাঘাত ঘটানোয় মোহাম্মদ সবুজ নামে এক বাংলাদেশিকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে আরেক বাংলাদেশি।

ক্লুয়াং পুলিশ প্রধান বাহরিন নোহ বলেন, নিহত মোহাম্মদ সবুজ (২৮) একটি সুপার মার্কেটে কাজ করতেন। তার মাথায় ও ঘাড়ে ক্ষত চিহ্ন রয়েছে। ঘটনার পর ২৫ থেকে ৩০ বছর বয়সী পাঁচ বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ একজন বাংলাদেশি নাগরিকের কলে একজন গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার খবর পায়।

এদিকে সন্দেহভাজনদের একজন, যিনি নিহতের সঙ্গে একই কক্ষে থাকতেন, তিনি স্বীকার করেছেন যে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছেন। ওই চাপাতিটি তার কক্ষে পাওয়া গেছে।

ক্লুয়াং পুলিশ প্রধান বাহরিন এক বিবৃতিতে বলেন, অভিযুক্ত বলেছেন ঘুমন্ত অবস্থায় তাকে বিরক্ত করায় তিনি রেগে গিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, অন্য কক্ষে বসবাসকারী সন্দেহভাজনরা সকাল ৮টায় কাজ করতে যাওয়ার সময় জানতে পারে ভিকটিম মারা গেছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য এনচে’ বেসার হাজ্জাহ খালসোম হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন পাঁচজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

জানতে চাইলে বাংলাদেশ হাইকমিশনের প্রেস সচিব সুফি আব্দুল্লাহিল মারুফ বলেন, এ বিষয়ে অফিসিয়ালি কোনো তথ্য এখনো দূতাবাস পায়নি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page