October 4, 2026, 9:23 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

মালয়েশিয়ায় পাচারের সময় টেকনাফে পাহাড়ি এলাকা থেকে ২৪ রোহিঙ্গা উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে নারী-পুরুষ ও শিশুসহ ২৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল বলে জানা গেছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিনগত রাতের শেষভাগে টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ার হাজমপাড়ার একটি পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টিম মঙ্গলবার রাতে বাহারছড়া হাজমপাড়া পাহাড়ি এলাকা থেকে নারী-পুরুষ ও শিশুসহ ২৪ রোহিঙ্গাকে উদ্ধার করে। তারা মানবপাচারকারী দালালদের আস্তানায় ছিলেন। উন্নত জীবনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে মালয়েশিয়া যেতে তারা ঘর ছাড়ে বলে জানা গেছে।

তিনি আরও বলেন, উদ্ধার রোহিঙ্গাদের সংশ্লিষ্ট ক্যাম্পে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।



Our Like Page