May 7, 2026, 10:45 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করাতে চায় সরকার : তথ্যমন্ত্রী বাংলাদেশের সৌরবিদ্যুৎ খাতে বিপ্লব ঘটানো সম্ভব: বিদ্যুৎ মন্ত্রী বাণিজ্য সহযোগিতা নিয়ে বাংলাদেশ-চীন আলোচনা ১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ বাগেরহাটে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা ময়মনসিংহে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ইসরায়েলি হামলায় লেবাননে হিজবুল্লাহ কমান্ডার নিহতের দাবি এক সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হতে পারে : ট্রাম্প আমরা যুদ্ধ শেষ করতে প্রস্তুত : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

১৯-২০ ডিসেম্বর বাংলাদেশ-ভারত নৌসচিব পর্যায়ে বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নৌসচিব পর্যায়ে আগামী ১৯ ও ২০ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল এবং ভারতের পোর্টস, শিপিং এন্ড ওয়াটারওয়েজ মন্ত্রণালয়ের সচিব টি কে রামাচন্দ্রন নিজ নিজ দেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দিবেন।
আজ বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন নৌসচিব, স্ট্যান্ডিং কমিটি এবং আইজিসি বৈঠক সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব তথ্য জানানো হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এতে সভাপতিত্ব করেন।
পরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌসচিব পর্যায়ের বৈঠক, প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট এন্ড ট্রেড (পিআইডব্লিউটিএন্ডটি) এর অধীন স্ট্যান্ডিং কমিটির সভা এবং ইন্টার গভার্ণমেন্টাল কমিটির (আইজিসি) সভা ঢাকায় স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হবে। ১৯ ডিসেম্বর হবে স্ট্যান্ডিং কমিটি ও আইজিসি সভা এবং ২০ ডিসেম্বর নৌসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
আজকের অনুষ্ঠিত সভায় বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা, বাংলাদেশ কন্টেইনার শিপ ওনার্স এসোসিয়েশন, কোস্টাল শিপ ওনার্স এসোসিয়েশন এবং বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিগণ সরাসরি ও ভার্চুয়ালি যোগ দেন।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page