September 30, 2026, 9:07 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানের এক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনের মৃত্যুদণ্ড কার্যকরের কথা জানিয়েছে ইরান। দেশটির সিস্তান-বালুচিস্তান প্রদেশে এই দণ্ড কার্যকর করা হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গোপন তথ্য সংগ্রহ ও পরবর্তীসময়ে তা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদেরে কাছে পাঠানোর অভিযোগে অভিযুক্ত হয় ওই ব্যক্তি।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালের দিকে জাহেদান কারাগারে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়। তবে তার পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

ইরানে প্রায়ই গুপ্তচর বৃত্তির অভিযোগে বিভিন্ন দেশের নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকর করতে দেখা যায়, বিশেষ করে ইসরায়েলের পক্ষ হয়ে যারা কাজ করে।

এদিকে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলায় ১১ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তাছাড়া এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে দেশটির সীমান্তবর্তী প্রদেশ সিস্তান-বেলুচিস্তানের রাস্ক শহরে এ হামলা চালান বিদ্রোহী বালুচ যোদ্ধারা।

বিষয়টি নিশ্চিত করে সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলি রেজা মারহেমতি বলেন, তেহরানের দক্ষিণপূর্বাঞ্চল থেকে ১৪০০ কিলোমিটার দূরে অবস্থিত রাস্ক শহরে বিদ্রোহী বেলুচ যোদ্ধাদের গুলিতে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা ও সেনারা নিহত হয়েছেন। তাছাড়া পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন হামলাকারীও নিহত হয়েছেন।

 

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page