October 3, 2026, 1:23 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ইউরোপীয় ইউনিয়নের  ১৪টি সদস্য রাষ্ট্রে পুনর্বাসিত হবে ৬১ হাজার শরণার্থী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আগামী দুই বছরে ৬১ হাজার শরণার্থীকে পুনর্বাসিত করার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ইউরোপীয় স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার ইলফা ইয়োহানসন এ তথ্য জানিয়েছেন।

জেনেভায় জাতিসংঘের গ্লোবাল রিফিউজি ফোরামের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ২০১৫ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নে ১ লাখ ৭৫ হাজার শরণার্থীকে সুরক্ষা দিয়ে পুনর্বাসিত করেছি।

‘এখন আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ২০২৪ ও ২০২৫ সালে ১৪টি সদস্য রাষ্ট্রে অন্তত ৬১ হাজার মানুষকে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে পুনর্বাসন করা হবে।’

এর মধ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) পরিচালিত কর্মসূচির মাধ্যমে পুনর্বাসিত করা হবে ৩১ হাজার মানুষকে৷ সাম্প্রতিক বছরগুলোর তুলনায় সংখ্যাটি কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন ইয়োহানসন।

তবে ইইউর ২৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে কোন ১৪টি রাষ্ট্র শরণার্থী গ্রহণ করবে তা জানান তিনি।

ইউএনএইচসিআরের পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে এমন ব্যক্তিদের পুনর্বাসন করা হবে, যারা আনুষ্ঠানিকভাবে এক দেশে সুরক্ষা চেয়েছেন, কিন্তু অন্য দেশে স্থানান্তরিত হতে আপত্তি নেই।

ইয়োহানসন আরও বলেন, গত তিন বছরে জোটের সদস্যরা অন্তত ১০ লাখ মানুষকে সুরক্ষা দিয়েছে। অর্থাৎ, বিশ্বের প্রায় ২০ শতাংশ শরণার্থী গ্রহণ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সূত্র: ইনফোমাইগ্রেন্টস

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page