July 26, 2026, 11:39 am
শিরোনামঃ
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান করলেন প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন এমন তথ্য নেই : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুতি ; স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশইন চেষ্টার ১৪ ঘণ্টা পর ৬ জনকে ফেরত নিল বিএসএফ চট্টগ্রামে নালা থেকে ১,৩২০টি গুলি উদ্ধার ব্রিটেনের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছুপা হব না : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে বৈধ লক্ষ্যবস্তু : আইআরজিসি যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধের পরিধি বাড়বে : ইরানের সেনাবাহিনী মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের জন্য ইইউ’র বরাদ্দ ৫ হাজার ৪০০ কোটি ডলার আটকে দিল রুশ মিত্র হাঙ্গেরি

হাঙ্গেরির প্রধানমন্ত্রীর ভিক্টর অরবান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ায় বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইউক্রেনকে নতুন করে ৫ হাজার ৪০০ কোটি ডলার সহায়তা দেয়ার সিদ্ধান্ত আটকে দিয়েছে হাঙ্গেরি।

হাঙ্গেরির প্রধানমন্ত্রীর ভিক্টর অরবান আজ (শুক্রবার) ভেটো দেয়ার এই ঘোষণা দিয়েছেন।

এর আগে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপিয়ান কাউন্সিলের অধিবেশনে প্রচণ্ড উত্তেজনা দেখা দেয় এবং বৃহস্পতিবার রাত অধিবেশন থেকে ওয়াকআউট এবং ভোটদানে বিরত থাকার মতো ঘটনার মধ্য দিয়ে পার হয়। ইউক্রেনকে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করে নেয়ার প্রস্তাবকে কেন্দ্র করে এই উত্তেজনা দেখা দেয়।

ইউরোপীয় ইউনিয়নের অন্য সদস্য দেশগুলো এর পক্ষে ভোট দিলেও হাঙ্গেরি বিরোধিতা করেছে। ব্রাসেলস ইউক্রেনের জন্য পাঁচ হাজার ৪০০ কোটি ডলার বরাদ্দ দিতে চেয়েছিল। চার বছরের জন্য এই তহবিল যোগান দেয়ার প্রস্তাব করা হয়। কিন্তু বুদাপেস্ট এই পরিকল্পনার বিরোধিতা করে। তাদের যুক্তি ছিল যেকোন সহায়তা স্বল্প মেয়াদের জন্য হওয়া উচিত এবং পর্যালোচনার পরে তা নবায়ন করা হবে।

এছাড়া, হাঙ্গেরি যৌথভাবে এই বাজেটের মাধ্যমে অর্থায়ন করতেও চায়নি। পাশাপাশি, ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের অন্তুর্ভুক্তির বিরোধিতা করে হাঙ্গেরি।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page