November 28, 2026, 9:45 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমারা গোপনে রাশিয়া-ইউক্রেন আলোচনার আহ্বান জানাচ্ছে : রুশ পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, পাশ্চাত্যের বেশ কয়েকটি দেশের নেতারা ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য তাকে সম্ভাব্য আলোচনার প্রস্তাব দিয়েছেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যতক্ষণ পর্যন্ত পশ্চিমারা মস্কোর মৌলিক স্বার্থের প্রতি সম্মান দেখাবে ততক্ষণ পর্যন্ত ক্রেমলিন আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।

গতকাল (শুক্রবার) শেষ বেলায় বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই এলিনিকের সঙ্গে এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো দিন দিন সমস্যা নিষ্পত্তির আলোচনায় অনেক বেশি আগ্রহী হয়ে উঠছে। তবে কোন কোন দেশ আলোচনার প্রস্তাব দিয়েছে বা আগ্রহ দেখাচ্ছে- তিনি তা প্রকাশ করতে চাননি।

ল্যাভরভ বলেন, “আমি তাদের নাম বলতে চাই না এবং তাদের নাম বলার অধিকার আমার নেই। তবে পশ্চিমা কয়েকটি দেশের খ্যাতনামা এবং উচ্চ পর্যায়ে নেতারা রয়েছেন এ তালিকায়। এসব নেতা তিনটি ভিন্ন ভিন্ন চ্যানেলে আমার সঙ্গে যোগাযোগ করেছেন।”

তিনি বলেন,  রাশিয়া সবসময় আলোচনার জন্য প্রস্তুত রয়েছে তবে যেহেতু ইউক্রেন এই আলোচনার একটি পক্ষ, সেক্ষেত্রে তাদের পক্ষ থেকেও আলোচনার আগ্রহ থাকতে হবে। তিনি বলেন, মস্কো কখনো আলোচনার বিষয়টিকে নাকচ করে দেয়নি।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page