September 30, 2026, 9:06 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

পারস্য উপসাগর থেকে চলে গেছে মার্কিন বিমানবাহী রণতরী আইজেনহাওয়ার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি জানিয়েছেন, পারস্য উপসাগর থেকে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস ডিওয়াইট ডি. আইজেনহাওয়ার চলে গেছে এবং এরইমধ্যে হরমুজ প্রণালী পার হয়েছে।

অ্যাডমিরাল তাংসিরি গতকাল (শুক্রবার) জানান, আইজেনহাওয়ার যখন পারস্য উপসাগর ছেড়ে চলে যায় তখন আইআরজিসি’র নৌ শাখার সেনারা বিষয়টি কাছ থেকে পর্যবেক্ষণ করে। গাজা-ইসরাইল যুদ্ধ শুরুর প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের আরো এলাকায় যাতে উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করার অজুহাত তুলে পারস্য উপসাগরে আমেরিকা যুদ্ধ জাহাজটিকে মোতায়েন করে। কিন্তু বাস্তবতা হচ্ছে, লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইসরাইলি জাহাজে হামলা চালিয়েছে হুথি সমর্থিত সামরিক বাহিনী; সে হামলা ঠেকাতে কিছুই করতে পারেনি আজেনহাওয়ার।

আইআরজিসি কমান্ডার তাংসিরি বলেন, আইজেনহাওয়ার এবং তার সাথে আরো কিচু সহযোগী যুদ্ধজাহাজের বহর ২০ দিন পারস্য উপসাগরে মোতায়েন ছিল তবে তাদের সমস্ত তৎপরতা আইআরজিসি’র নৌ শাখার গোয়েন্দাদের নজরদারিতে ছিল। তিনি আরো জানান, পারস্য উপসাগরে অবস্থানকালে আইজেনহাওয়ার আইআরজিসি’র এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারের সমস্ত প্রশ্নের জবাব দিয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page