October 4, 2026, 7:47 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

বরিশালে দুই ট্রলারের সংঘর্ষে দুই জেলে নিখোঁজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বরিশালের বানারীপাড়া উপজেলায় দুই ট্রলারের সংঘর্ষে ট্রলার ডুবে দুই জেলে নিখোঁজ রয়েছেন। উপজেলার সন্ধ্যা নদীর খেজুর বাড়ি ও তালাপ্রসাদ গ্রামের মধ্যবর্তী নদীতে শুক্রবার (১৫  ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ সময় সুজন হালদার (৩২) নামে এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

শনিবার (১৬ ডিসেম্বর) এসব তথ্য নিশ্চিত করেন বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম।

নিখোঁজ জেলেরা হলেন- লিংকন হালদার (২৭) ও রনজিৎ হালদার (৪৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই। তাদের বাড়ি বানারীপাড়া উপজেলার মসজিদ বাড়ি গ্রামে। তাদের উদ্ধারে পৃথকভাবে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।

জীবিত উদ্ধার হওয়া জেলে সুজন জানান, ভাই প্রবাসী শিশির হালদার বানারীপাড়া থেকে ঢাকা হয়ে কুয়েত যাবেন। তাই শুক্রবার রাত ১০টার দিকে নিজেদের মাছ ধরার ট্রলারে করে শিশিরকে তারা তিনজন মিলে বানারীপাড়া ফেরিঘাটে নামিয়ে দিয়ে আসেন। তারপর ওই স্থানে চা-নাস্তা করে ট্রলারে উঠে তিনজন বাড়ির দিকে রওনা দেন। তাদের ট্রলারটি নদীর খেজুর বাড়ি ও তালাপ্রসাদ গ্রামের মধ্যবর্তী স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তাদের ট্রলার ডুবে দুইজন নিখোঁজ হন।

বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. অন্তরা হালদার জানান, ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। বিকেল পর্যন্ত নিখোঁজ কারও সন্ধান পাওয়া যায়নি।

বানারীপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে ঘটনাস্থলে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজদের এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।



Our Like Page