October 3, 2026, 2:09 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

অবৈধ অভিবাসীদের নাগরিকত্বের সুযোগ দিচ্ছে কানাডা সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  অবৈধ অভিবাসীদের জন্য সুখবর দিল উত্তর আমেরিকার দেশ কানাডা। দেশটির অভিবাসনমন্ত্রী মার্ক মিলার জানিয়েছেন অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা করছে অটোয়া। স্থানীয় সংবাদমাধ্যম দ্য গ্লোব অ্যান্ড মেইলের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।

মার্ক মিলার জানিয়েছেন, ২০২৫ সাল পর্যন্ত প্রতিবছর যে পাঁচ লাখ অভিবাসীকে আনার পরিকল্পনা কানাডা করছে; সেটির অংশ হিসেবে অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়া হবে।

কানাডার অর্থনীতির জন্য অভিবাসন খাতটি বেশ গুরুত্বপূর্ণ। গত কয়েক বছরে দেশটিতে বিপুল সংখ্যক অভিবাসী যাওয়ায় দেশটির অর্থনীতি যেমন গতি পেয়েছে, তেমনি জনসংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

দ্য গ্লোব অ্যান্ড মেইলকে কানাডার অভিবাসনমন্ত্রী আরও জানিয়েছেন, বর্তমানে কানাডায় তিন থেকে ছয় লাখ অবৈধ অভিবাসী রয়েছেন। তারা সবাই নির্বাসনের ঝুঁকিতে রয়েছেন।

নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত থাকবে। মূলত যারা অস্থায়ী কাজ ও স্টুডেন্ট ভিসা নিয়ে কানাডায় এসেছেন; কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও নিজ দেশে ফিরে যাননি তারা নাগরিকত্ব পেতে পারেন।

তবে অভিবাসনমন্ত্রী জানিয়েছেন, সব অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব পাওয়ার আবেদন করতে দেওয়া হবে না। যারা সাম্প্রতিক সময়ে কানাডায় গেছেন, তারা এই প্রক্রিয়ায় নাগরিকত্বের আবেদনের সুযোগ পাবেন না।

আসন্ন বসন্তে মন্ত্রিসভায় এ ব্যাপারে একটি প্রস্তাব উত্থাপন করবেন বলে জানিয়েছেন অভিবাসনমন্ত্রী মার্ক মিলার। আগামী দুই বছর পর্যন্ত বার্ষিক প্রায় পাঁচ লাখ অভিবাসীকে কানাডায় আসার সুযোগ দেবে কানাডা। এরপর এই সংখ্যা বৃদ্ধি করা হবে।

কানাডা এ বছর ৪ লাখ ৬৫ হাজার অভিবাসীকে আনার পরিকল্পনা করছে। ২০২৪ সালে এ সংখ্যা হবে ৪ লাখ ৮৫ হাজার। আর ২০২৫ সালে ৫ লাখ নতুন অভিবাসী নেবে দেশটি। সূত্র: দ্য ইকোনমিক টাইমস

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page