October 4, 2026, 6:56 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

যশোরের গদখালিতে চলতি মওসুম ফুল বিক্রির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফুল বেচা-কেনার মওসুমের শুরুতে আশানুরুপ দাম পেয়ে খুশি যশোরের ঝিকরগাছার গদখালির ফুলচাষিরা। এ মওসুমে ১০০ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা তাদের। ফুলের ‘রাজধানী খ্যাত’ গদখালিতে গাছের নিবিড় পরিচর্যা ও বিভিন্ন প্রজাতির ফুল বাজারে এনে বিক্রির জন্য ব্যস্ত সময় পার করছেন চাষিরা।
ফুলচাষি ও ব্যবসায়ীরা জানিয়েছেন, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে আজ শুক্রবারসহ গত তিনদিন ধরে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গোলাপ, গ্লাডিউলাস, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, গাঁদাফুল, জিপসি, রডস্টিক, জারবেরাসহ বিভিন্ন প্রজাতের ফুল। মওসুমের শুরুতেই চাষিরা ফুলের বাজার ধরতে বিরামহীনভাবে পরিশ্রম করে যাচ্ছেন।
ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বাসসকে বলেন, এ উপজেলায় ৬৩০ হেক্টর জমিতে ১০-১২ প্রজাতির ফুল চাষ হয়ে থাকে। সবচেয়ে বেশি ফুল চাষ হয়ে থাকে পানিসারা, গদখালি ও নাভারণ ইউনিয়নে। এখানে ৬-৭ হাজার কৃষক সরাসরিভাবে ফুলচাষের সঙ্গে জড়িত। পরোক্ষভাবে প্রায় ১ লাখ নারী-পুরুষ জমি থেকে ফুল কাটা, বাজারে আনা-নেয়া, বিক্রিসহ এ পেশার সঙ্গে জড়িত।
রাজধানী ঢাকাসহ সারাদেশে ফুলের মোট চাহিদার ৭০শতাংশ গদখালি থেকে পূরণ হয়ে থাকে। এখানকার ফুলচাষ এখন শিল্প হিসেবে পরিচিতি লাভ করেছে। ফুল চাষিদের সার্বিক সহযোগিতায় কৃষি বিভাগের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়ে থাকে বলে তিনি জানান।
গদখালি এলাকার ফুলচাষি ইসমাইল হোসেন ও শাহজাহান আলী জানান, এ বছর ফুলের উৎপাদন ভালো হয়েছে। দামও আশানুরুপ। মওসুমের শুরুতে ফুলের বাজার দর ভালো থাকায় খুশি ফুলচাষিরা। শেষ পর্যন্ত বাজার দর ভালো থাকলে বার্ষিক উৎপাদন ও বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ হবে। চাহিদা থাকায় মহান বিজয় দিবস, আসন্ন বড়দিন, ইংরেজি নববর্ষ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিশ্ব ভালবাসা দিবসসহ অন্যান্য দিবসে ফুলের বাজার নিয়ে আশাবাদী ফুল চাষিরা। বর্তমান দাম অনুযায়ী শেষ পর্যন্ত ফুলের দাম পেলে চাষিরা লাভবান হবেন বলে তারা জানান।
যশোর ফুল উৎপাদন ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুর রহিম জানান, এ মওসুমে গদখালি থেকে ১০০ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগোচ্ছি। বাজার দর এভাবে অব্যাহত থাকলে আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে। গত ৩-৪ বছর ফুলের দাম কম থাকায় ফুল চাষিরা যে ক্ষতির সম্মূখীন হয়েছিলেন এবার সেটি পুষিয়ে নিতে পারবেন।গদখালির বাজারে বর্তমানে প্রতি পিস গোলাপ ফুল ৮-১০টাকা, জারবেরা প্রতিপিস ১২-১৮ টাকা,রজনীগন্ধা প্রতি পিস ৫-৭টাকা,গাঁদা ফুল প্রতি হাজার ১ হাজার টাকা, গ্লাডিউলাস প্রতি পিস ১০-১৫টাকা, চন্দ্রমল্লিকা প্রতিপিস ৬-৮ টাকা দরে বিক্রি হচ্ছে বলে তিনি জানান।



Our Like Page