September 30, 2026, 6:36 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোন চাপ নেই : ইসি আলমগীর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নির্বাচন কমিশনার মোঃ আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে বর্হিবিশ্বপর কোন চাপ নেই। তারা শুধু আমাদের কাছে জানতে চায় সুষ্ঠ নির্বাচনের জন্য কি কি কাজ করছি। নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে। পুলিশ প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইটিং অফিসাররা যখন যেখানে প্রয়োজন হবে তারা মুভমেন্ট করবেন।

আজ রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন নির্বাচন কমিশনার মোঃ আলমগীর।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, অত্যন্ত শান্তি ও সুশৃঙ্খলভাবে ভোট হবে এবং প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ভোট হবে। আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। নিরাপদে আসতে পারবেন, ভোট দিয়ে আবার নিরাপদে বাড়িতে যেতে পারবেন। বাড়িতে গিয়েও নিরাপদ থাকতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলম, জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, পুলিশ সুপার কাজী শফিকুল আলমসহ বিজিবি, র‌্যাবসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page