September 30, 2026, 7:25 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ার বিদ্রোহী ঘাঁটিতে বোমাবর্ষণ ; ৮ বেসামরিক নাগরিক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার উত্তর-পশ্চিমে বিদ্রোহীদের শেষ শক্তিশালী ঘাঁটিতে সেনাবাহিনীর বোমাবর্ষণে রোববার এক গর্ভবতী নারীসহ মোট ৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বোমা হামলায় আরো ৬ জন আহত হয়। যুদ্ধ পর্যবেক্ষক দল একথা জানায়।

দেশের এক নেটওয়ার্ক সূত্রের উদ্ধৃতি দিয়ে পর্যবেক্ষক দর বলেছে, ‘শাসক বাহিনী আবাসিক এলাকাগুলোকে সরাসরি টার্গেট করে আলেপ্পো প্রদেশের দারাত ইজ্জাতে আর্টিলারি শেল ও রকেট লাঞ্চার ব্যবহার করে গণহত্যা চালিয়েছে।
এরআগে, পর্যবেক্ষক দল জানায়, সাবেক আল-কায়দার স্থানীয় শাখা লাতাকিয়া প্রদেশের উত্তরে হায়াত তাহরির আল-শাম এইচটিএস গ্রুপের হাতে পাঁচজন সরকারি সৈন্য নিহত হয়েছে। তারা বলেছে, ইদলিব নগরীর আবাসিক এলাকায় সিরিয়ার সেনাবাহিনীর বোমাবর্ষণে রোববার ভোরে ১৪ জন বেসামরিক লোক আহত হওয়ার পর এইচটিএস পাল্টা হামলা চালায়।
ইদলিব প্রদেশ এবং পার্শ্ববর্তী আলেপ্পো, হামা ও লাতাকিয়ার কিছু অংশ এইচটিএস-এর নিয়ন্ত্রণে রয়েছে। দামেস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাছে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত গোষ্ঠীটি সিরিয়া ও রুশ মিত্র বাহিনীর সাথে নিয়মিত সংঘর্ষ চালিয়ে আসছে।
নভেম্বরের শেষের দিকে সিরিয়ায় সরকারি বোমা হামলায় ছয় শিশুসহ মোট ৯ জন বেসামরিক লোক নিহত হয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page