June 10, 2026, 6:13 am
শিরোনামঃ
বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংক ইসলাম নয়; মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা : অর্থমন্ত্রী দেশে বৈধ মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ : সংসদে তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন নীতিমালায় যুক্ত হলো সর্বজনীন পেনশন স্কিমে মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন ঝিনাইদহের কালীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে হত্যা পাকিস্তান নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১১ জন নিহত ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা দিল নেপাল প্রথমবারের মতো ১২ টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করলো ভারত
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে হামলা ; রাশিয়ার জব্দ সম্পত্তি হস্তান্তরে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে কঠোর হুঁশিয়ারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইউক্রেনে হামলা চালানোর পর যুক্তরাষ্ট্র ও ইউরোপে রাশিয়ার বিপুল পরিমাণ সম্পত্তি জব্দ করা হয়। এখন খবর বেরিয়েছে এসব সম্পত্তি ইউক্রেনকে সহায়তা হিসেবে দেওয়া হবে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন।

বলা হয়েছে, রাশিয়ার সম্পত্তি যদি ইউক্রেনকে দেওয়া হয় তাহলে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তাছাড়া পাল্টা পদক্ষেপের পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক চ্ছিন্ন করা হবে বলেও জানানো হয়েছে।

ভ্লাদিমির পুতিনের এক মুখপাত্র জানিয়েছেন, বাইডেন প্রশাসন ও ইউরোপের নেতারা যদি রাশিয়ার সম্পত্তি জব্দ করে রাখে তাহলে রাশিয়াও তাদের ছেড়ে দেবে না।

এর আগে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়ার জব্দ করা সম্পত্তির বিষয়ে জি৭ ভুক্ত দেশের সঙ্গে আলোচনা করেছেন বাইডেন প্রশাসন। এসব সম্পত্তি ইউক্রেনের যুদ্ধ সহায়তায় ব্যয় করা যায় কি না তা নিয়েও আলোচনা হয়েছে।

তবে এই পরিকল্পনা এখন পর্যন্ত পাশ হয়নি। তবে আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে কারণ মার্কিন সামরিক প্যাকেজে বাঁধা হয়ে দাঁড়িয়েছে রিপাবলিকান পার্টি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইউরোপ ও আমেরিকায় মূল এজেন্ডা আমাদের সম্পত্তি অবৈধভাবে জব্ধ করা। আগামী ফেব্রুয়ারিতে যুদ্ধের দুই বছর পূর্তি উপলক্ষে আরও সম্পত্তি জব্দের জন্য ইউরোপকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই ইস্যু আমাদের কাছে অগ্রহণযোগ্য। তাছাড়া এই সিস্টেম আন্তর্জাতিক অর্থনীতির জন্য বিপজ্জনক।

সম্প্রতি লোহিত সাগরে ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলার ঘটনায় হুথিদের সঙ্গে ইরান গভীরভাবে জড়িত বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (২২ ডিসেম্বর) হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটিকে অস্ত্র ও ট্যাকটিক্যাল ইন্টেলিজেন্স দিয়ে সাহায্য করছে ইরান। সূত্র: দ্য গার্ডিয়ান

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page