October 3, 2026, 5:12 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

গৃহকর্মীর সাথে অনৈতিক সম্পর্কের জেরে হত্যাকান্ড ;  ওমানে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

ওমানের আদালত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ওমানের এক নাগরিককে হত্যার অপরাধে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) ২৬ বছর বয়সী ইব্রাহিম নামে ওই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

প্রবাসী ইব্রাহিমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কাইমপুর এলাকায়।

২০২০ সালের ১১ এপ্রিল ওমানের মাসিরাহ দ্বীপে সাহালম হাদ্দুম নামে ওমানের এক নাগরিককে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হন ইব্রাহিম। পরে চলতি বছরের ২৯ জুন ইব্রাহিমকে মৃত্যুদণ্ড দেয় আদালত।

নিহত সাহালম হাদ্দুম মাসিরাহ অঞ্চলের একজন ব্যবসায়ী ও একটি স্কুলের শিক্ষক ছিলেন। তার বাসায় এক বাংলাদেশি মেয়ে গৃহকর্মী হিসেবে তিন বছর ধরে কাজ করতেন। এক পর্যায়ে ওই মেয়ের সঙ্গে ইব্রাহিমের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। প্রায় রাতেই ওই ওমানির বাসায় গিয়ে কাজের মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়াতেন ইব্রাহিম। ওমানি নাগরিক বিষয়টি টের পেয়ে ইব্রাহিমকে পুলিশে দেওয়ার ভয় দেখান।

পরে আনুমানিক রাত ২টার দিকে ওই ওমানির ঘরে ধরা পড়েন ইব্রাহিম। পরে তারা দুজনে মিলে ছুরি দিয়ে ওমানি নাগরিক ও তার স্ত্রীকে আঘাত করলে ঘটনাস্থলেই ওমানির মৃত্যু হয় এবং আশঙ্কাজনক অবস্থায় তার স্ত্রীকে মাসিরাহ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার মামলার রায় অনুসারে বুধবার ইব্রাহিমের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page