September 30, 2026, 5:15 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

গাজায় তৃতীয় ধাপের আগ্রাসনে স্থল অভিযান বন্ধ করবে ইসরাইল ; বাড়াবে বিমান হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইহুদিবাদী ইসরাইলের দখলদার সামরিক বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান বন্ধ করার পরিকল্পনা নিয়েছে বলে জানা গেছে। তারা নতুন করে তৃতীয় ধাপের আগ্রাসন শুরু করবে এবং এর আওতায় বিমান হামলা অব্যাহত রাখবে। গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাঈল গাজার ওপর বর্বর আগ্রাসন, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ চালিয়ে আসছে।

অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ইসরাইলের সরকারি সম্প্রচার সংস্থা জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে গাজায় তৃতীয় ধাপের যুদ্ধ শুরুর জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনারা। নতুন এই ধাপে গাজায় স্থল অভিযান বন্ধ করা হবে, সেখানে সেনা সদস্য কমানো হবে এবং রিজার্ভ সেনাদেরকে ফিরিয়ে আনা হবে। এর পরিবর্তে বিমান হামলা চলবে এবং গাজা ও ইসরাইল অধিকৃত ভূখণ্ডের মধ্যবর্তী স্থানে বাফারজোন প্রতিষ্ঠার চেষ্টা করবে।

ইসরাইলের সরকারি সম্প্রচার সংস্থার খবরে দাবি করা হয়েছে, ইসরাইলি বাহিনী উত্তর গাজার বেশিরভাগ অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ নিয়েছে তবে দক্ষিণ দিকে এগিয়ে যাবার ক্ষেত্রে ইসরাইলি সেনারা কঠিন পরিস্থিতির মুখে পড়েছে।

গাজা উপত্যকায় ইসরাইলের কথিত দুর্ধর্ষ গোলানি ব্রিগেড নাস্তানাবুদ হওয়ার পর এই ব্রিগেডকে ইসরাইল প্রত্যাহার করে নিয়েছে। এরপর গাজায় স্থল অভিযান অবসানের পরিকল্পনার কথা জানা গেল।

এদিকে, ওয়াশিংটন পোস্ট জানিয়েছে যে, ইসরাইলি বাহিনী গাজায় “মারাত্মক” এবং “বাস্তব” ফাঁদের সম্মুখীন হয়েছে। ইসরাইলি সেনাদের ফাঁদে ফেলার জন্য প্রতিরোধ যোদ্ধারা লাউড স্পিকার ব্যবহার করছে, যা মানুষের কান্নাকাটি বা হিব্রু ভাষায় কথা বলার শব্দ সম্প্রচার করছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page