November 28, 2026, 8:55 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি বিমান হামলায় এক পরিবারের ৭৬ ফিলিস্তিনি শহীদ  ; জাতিসংঘের এক কর্মীও নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় এক পরিবারের ৭৬ সদস্য সহ ৯০ জন শহীদ হয়েছেন। ইসরাইল এই বিমান হামলাটি চালিয়েছে শুক্রবার এবং গতকাল এ বিষয়ে গণমাধ্যমে বিস্তারিত খবর এসেছে।

খবরে বলা হয়েছে, মধ্য গাজায় ইসরাইলি বিমানবাহিনীর হামলায় দুটি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয় এবং সেখানে আল-মুগরাবি পরিবারের ৭৬ সদস্য সহ ৯০ জনের প্রাণহানি ঘটে। এরমধ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপিতে কর্মরত ইসাম আল-মুগরাবি, তার স্ত্রী এবং পাঁচ সন্তান রয়েছেন। ইসাম তিন দশক ধরে এ সংস্থায় কাজ করছিলেন।

গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজায় যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে এই হামলাকে অন্যতম বড় প্রাণঘাতী হামলা বলে মনে করা হচ্ছে।

ইউএনডিপির পক্ষ থেকে একজন কর্মকর্তা এক বিবৃতিতে বলেছেন, ইসাম এবং তার পরিবারের সদস্যদের মৃত্যু আমাদের সামগ্রিক কর্মকাণ্ডে মারাত্মক প্রভাব ফেলেছে। ওই কর্মকর্তা বলেন, “গাজার বেসামরিক নাগরিক এবং জাতিসংঘের অফিসগুলো কোনভাবেই ইসরাইলের লক্ষ্যবস্তু হতে পারে না। অবশ্যই এই যুদ্ধ বন্ধ করতে হবে। ইসরাইলি হামলায় যে সমস্ত বেসামরিক মানুষ মারা যাচ্ছে তাদের শোক এবং দুর্দশা অন্যদের পক্ষে বহন করার মতো অবস্থা থাকছে না।”

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page