August 14, 2026, 12:52 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেনের হুতিদের ভয়ে আমেরিকাকে একা ফেলে লোহিত সাগরের টাস্ক ফোর্স ছেড়ে চলে গেছে ফ্রান্স-স্পেন-ইতালি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইয়েমেনের হুতি আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর তৎপরতার মধ্যে লোহিত সাগরে জাহাজ চলাচল নির্বিঘ্ন করার অজুহাতে ইহুদিবাদী ইসরাইলি জাহাজকে নিরাপত্তা দেয়ার জন্য আমেরিকা যে যৌথ টাস্ক ফোর্স গঠন করেছিল তা ছেড়ে চলে গেছে ফ্রান্স, স্পেন এবং ইতালি।

দেশ তিনটি সুস্পষ্টভাবে জানিয়েছে, তারা জাতিসংঘ, ন্যাটো জোট বা ইউরোপীয় ইউনিয়নের মতো আন্তর্জাতিক সংস্থার অধীনে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে তবে এককভাবে আমেরিকার সাথে জোটবদ্ধ হতে চায় না। এই ঘটনাকে আমেরিকা জন্য বড় রকমের ধাক্কা বলে মনে করা হচ্ছে।

ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা লোহিত সাগর এবং আশপাশের এলাকায় নৌ চলাচলের স্বাধীনতা সুরক্ষিত করার প্রচেষ্টাকে সমর্থন করে এবং এরইমধ্যে ওই অঞ্চলে কাজ করেছে। তবে, এখন থেকে জাহাজগুলো ফরাসি কমান্ডের অধীনে থাকবে তবে আরো নৌ সেনা মোতায়েন করবে কিনা প্রতিরক্ষা মন্ত্রণালয় তা জানায়নি।

এদিকে, ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বলেছে, তারা ইতালির জাহাজ মালিকদের সুর্দিষ্ট অনুরোধে সাড়া দিয়ে শুধুমাত্র জাতীয় স্বার্থ রক্ষার জন্য নৌবাহিনীর ফ্রিগেট ভার্জিনিও ফাসানকে লোহিত সাগরে পাঠাবে। ইতালি বলেছে, তারা লোহিত সাগরে সম্প্রতি যে তৎপরতা চালিয়েছে তা মার্কিন নেতৃত্বাধীন নৌ জোটের অংশ ছিল না।

অন্যদিকে, স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় একেবারে সুস্পষ্ট ঘোষণা দিয়েছে যে, তারা শুধুমাত্র ন্যাটো নেতৃত্বাধীন অথবা ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ে কোন অভিযানে অংশ নেবে। তারা কোনভাবে লোহিত সাগরে একতরফা কার্যক্রমে অংশ নেবে না।

বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানিয়েছিল, ২০টিরও বেশি দেশ মার্কিন নেতৃত্বাধীন টাস্ক ফোর্সে যোগ দিতে রাজি হয়েছে। প্রথম পর্যায়ে এই টাস্ক ফোর্স যে কার্যক্রম শুরু করেছিল তাতে আমেরিকার পাশাপাশি ফ্রান্স, ইতালি এবং স্পেন অংশ নেয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page