August 14, 2026, 1:34 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

শ্রীলঙ্কায় বড়দিন উপলক্ষে হাজারের বেশি বন্দিকে মুক্তি প্রদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বড়দিন উপলক্ষে হাজারের বেশি বন্দিকে মুক্তি দিলো শ্রীলঙ্কা। দেশটির প্রেসিডেন্ট রনীল বিক্রমাসিংহে সারা দেশের এক হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এবং তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। দেশটির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশটির কারা-কমিশনার গামিনি দিসানায়েক বলেন, সোমবার (২৫ ডিসেম্বর) এক হাজারের বেশি বন্দিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। এই বন্দিরা বকেয়া জরিমানা দিতে অপারগ।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ শ্রীলঙ্কায় এর আগে গত মে মাসেও একই সংখ্যক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছিল। সে সময় ভেসাক উৎসবকে কেন্দ্র করে অনেক বন্দিকে মুক্তি দেওয়া হয়।

বৌদ্ধধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা। শ্রীলঙ্কার ভাষায় একে ভেসাক পোয়া বলা হয়। ধারণা করা হয়, এই দিনেই বৌদ্ধধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ জন্ম নেন, নির্বাণ লাভ করেন এবং দেহত্যাগ করেন।

ক্রিসমাসের প্রাক্কালে এক সপ্তাহব্যাপী সামরিক-সমর্থিত মাদকবিরোধী অভিযানে পুলিশ প্রায় ১৫ হাজার মানুষকে গ্রেফতার করার পরেই এই সাধারণ ক্ষমার খবর সামনে এলো।

পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, ১৩ হাজার ৬৬৬ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া প্রায় ১১০০ জন মাদকাসক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে এবং সামরিক বাহিনীর একটি পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়েছে।

দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার কারাগারগুলো এমনিতেই জনাকীর্ণ। কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত সেখানে কারাগারগুলোতে প্রায় ৩০ হাজার বন্দি রয়েছে। অথচ এসব কারাগারের ধারণ ক্ষমতা মাত্রা ১১ হাজার।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page