July 31, 2026, 10:26 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ৪ জানুয়ারি বিদেশিদের ব্রিফ করবে নির্বাচন কমিশন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানাতে বাংলাদেশে বিভিন্ন দূতাবাস/মিশন প্রধান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধির উদ্দেশ্যে ব্রিফ করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৪ জানুয়ারি হোটেল সোনারগাঁওয়ের পদ্মা হল রুমে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল ইসলাম এ তথ্য জানান।

চিঠিতে জানানো হয়, আগামী ৪ জানুয়ারি বিকেল ৩টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পদ্মা হল রুমে বাংলাদেশে অবস্থিত বৈদেশিক মিশনগুলোর অফিস প্রধান, আন্তর্জাতিক মিশন/সংস্থা প্রধান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সঙ্গে কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি অবহিতকরণ সংক্রান্ত এক সভায় মিলিত হবেন।

চিঠিতে আরও বলা হয়, আগামী ৪ জানুয়ারি বিকেল ৩টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পদ্মা হল রুমে ওপরে বর্ণিত কূটনৈতিকদের আমন্ত্রণ জানানোসহ উপস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহোদয়কে নির্দেশিত হয়ে বিনীত অনুরোধ করা হলো।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page