September 30, 2026, 12:12 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ কোরিয়ায় বিরোধী নেতার গলায় ছুরিকাঘাত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বিরোধী দলের নেতা লি জায়ে-মিউং মঙ্গলবার বন্দর নগরী বুসানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় হামলার শিকার হয়েছেন।

ইয়োনহাপ বলেছে, লির গলায় ছুরিকাঘাত করা হয়েছে এবং দক্ষিণ কোরিয়ার টেলিভিশন চ্যানেলে প্রচারিত ছবিতে লিকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। এ সময় কে বা কাহারা তার গলায় ছুরিকাঘাতের স্থানে রুমাল চেপে ধরেছে।
টিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি ঝাঁপিয়ে পড়ে লিকে একটি বস্তু দিয়ে তার গলায় আঘাত করেছে। উপস্থিত লোকজন তাকে সাহায্য করার জন্য ছুটে আসার সাথে সাথে লিকে মাটিতে পড়ে যেতে দেখা যায়।
ইয়োনহাপ জানায়, লিকে হাসপাতালে নেওয়ার সময় সচেতন ছিলেন এবং অজ্ঞাতনামা হামলাকারীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ডেমোক্রেটিক পার্টির প্রধান লি গত বছর প্রেসিডেন্ট পদে রক্ষণশীল ইউন সুক ইওলের কাছে হেরে যান।

আজকের বাংলা তারিখ



Our Like Page