July 31, 2026, 7:31 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

বিএনপি-জামাতের প্রতিটি খুনের বিচার হবে : শেখ সেলিম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি- জামাতের সংঘটিত প্রত্যেকটা খুনের বিচার হবে।

তিনি বৃহস্পতিবার(৪ জানুয়ারী) গোপালগঞ্জ পৌরপার্কে পৌর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবিরের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাব উদ্দিন আজম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সি মোঃ আতিয়ার রহমান, এফবিসিসিআই’র সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, পৌর সভার মেয়র শেখ রকিব হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শেখ সেলিম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপির নাম কেউ নেবে না। তাই বিএনপি নির্বাচন বানচাল করতে চায়।
তিনি বলেন, খালদা জিয়ার ছেলে লন্ডনে বসে অবরোধের ডাক দিচ্ছে। সে দেশে এসে নির্বাচনে দাড়ালে তার জামানত থাকবে না।
শেখ সেলিম আরো বলেন, এবাবের নির্বাচন আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ন। এই নির্বাচনে জয়লাভ করে এদের নাম নিশানা মুছে দেয়ার পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। শেখ হাসিনার ভিশন-২০৪১ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।
নির্বাচনী প্রচারণার শেষ দিনে গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে ব্যাপক শোডাউন করা হয়। বিকেলে ৪ টায় শহরের পৌরপার্কের জনসভায় পৌরসভার ১৫টি ওয়ার্ড থেকে মিছিল সহকারে হাজার হাজার নারী-পুরুষ যোগ দেন।এছাড়া ব্যানার ফেস্টুন নিয়ে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মিরা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা-কর্মি নৌকার শ্লোগান দিয়ে জনসভায় যোগ দেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page