September 30, 2026, 7:32 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর ১০ লাখ সদস্য মোতায়েন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোট দিন মাঠে থাকবে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সশস্ত্রবাহিনীর সদস্যসহ প্রায় ১০ লাখ সদস্য। এরই মধ্যে কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে বাহিনীর সদস্যদের। নাশকতাসহ যে কোন পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরণের প্রস্তুতির কথা জানিয়েছে পুলিশ ও বিজিবি।

৭ জানুয়ারির ভোটকে সামনে রেখে মাঠে নেমেছে সশস্ত্রবাহিনী, র‌্যাব ও বিজিবির বিপুল সংখ্যক সদস্য। ১০ জানুয়ারি পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সব নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন করবে তারা। প্রায় ২ লাখ পুলিশ সরাসরি মাঠে কাজ করবে। সাথে থাকবে আনসার-ভিডিপির ৬ লাখ সদস্য।

বুধবার থেকে মাঠে রয়েছে সশস্ত্র বাহিনী।

সব মিলিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর ১০ লাখ সদস্য মাঠে কাজ করবে। পুশিশের মহাপরিদর্শক জানিয়েছেন, নির্বাচনে নাশকতা রুখতে সব ব্যবস্থা নেয়া হয়েছে।

সব বাহিনীর মধ্যে সমন্বয় হয়েছে জানিয়ে আইজিপি বলেন, ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেজন্য সব ব্যবস্থা করা হয়েছে।

নির্বাচন উপলক্ষে যে কোন পরিস্থিতি মোকাবেলায় অন্যান্য আইন শৃংখলারক্ষা বাহিনীর সাথে বিজিবিও সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন মহাপরিচালক।

প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহার করা হবে। ডগ স্কোয়াডও নামানো হতে পারে।

আজকের বাংলা তারিখ



Our Like Page