November 28, 2026, 11:45 am
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

সারাদেশে ৭ ঘণ্টায় ভোট পড়েছে ২৭.৮৭৫ শতাংশ : ইসি সচিব জাহাঙ্গীর আলম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাংগীর আলম বলেছেন, সারাদেশে বিকাল ৩টা পর্যন্ত অর্থাৎ ভোট শুরুর সাত ঘণ্টায় ২৬ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭, খুলনায় ৩২, সিলেটে ২২, ময়মনসিংজে ২৯, রজশাহীতে ২৬, রংপুর এবং বরিশাল বিভাগে ভোট পড়েছ ৩১ শতাংশ।

রোববার বিকেল সোয়া তিনটায় রাজধানীর নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এদিকে ৭টি ভোট কেন্দ্রের ভোট বাতিল হয়েছে বলে জানান সচিব।

তিনি আরও বলেন, এ পর্যন্ত ১৫ জনকে জাল ভোট অথবা জাল ভোটে সহায়তা করায় বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারও রয়েছে।

ভোটকেন্দ্রের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, কয়েকটি ভোটকেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কোথাও ভোটকেন্দ্রের পাশে ককটেল ফাটানো হয়েছে। এ তথ্যগুলো আমরা মিডিয়া থেকে সংগ্রহ করেছি।

দুজন সহকারী প্রিজাইডিং অফিসার অসুস্থতাজনিত কারণে মারা গেছে জানিয়ে তিনি বলেন, এরমধ্যে একজন গতকাল রাতে দায়িত্বপালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। অন্যজন জামালপুরের দায়িত্বে ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page