November 28, 2026, 11:44 am
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

জালভোটে সহায়তার অভিযোগ ; ওসির কাছে ব্যাখ্যা চেয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনের একটি কেন্দ্রে জাল ভোটে সহায়তার অভিযোগে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) সফিকুল ইসলামের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

সোমবার (৮ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান কমিটির পক্ষে কুমিল্লা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা জজ) মো. সিরাজ উদ্দিন ইকবাল চিঠি পাঠিয়ে তাকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেন।

চিঠিতে সফিকুল ইসলামের উদ্দেশে বলা হয়, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের সংক্ষিপ্ত বিচার আদালত তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, ৭ জানুয়ারি দুপুর দেড়টায় বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (ভোট কেন্দ্র নম্বর ৭৮) তিনি দায়িত্বপালনের সময় তার কাছে ডাক্তার পরিচয়ে একজন নারী অভিযোগ করেন যে, হিজাব ও নেকাব পরিহিতা কিছু নারী একাধিক ভোট দিয়েছেন। সেসময় তিনি ওসি সফিকুল অশালীন ভাষা ব্যবহার করে ওই ডাক্তার নারীকে জোর করে কেন্দ্র থেকে বের করে দেন। এতে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ তৈরি হয়েছে যে, ওসি অপারেশন ওই কেন্দ্রে কিছু ব্যক্তিকে জাল ভোট দিতে সহযোগিতা করেছেন।

এই অভিযোগের বিষয়ে আজ বিকেল ৪টায় নির্বাচনী অনুসন্ধান কমিটি কুমিল্লা-৬ এর অস্থায়ী কার্যালয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্যও তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page