September 30, 2026, 5:42 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১.৮ শতাংশ ভোট পড়েছে : সিইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সোমবার (৮ জানুয়ারি) দুপুরে তিনি এ তথ্য জানান। সিইসি বলেন, চুড়ান্ত রিপোর্ট অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে।

বিকাল ৩টা পর্যন্ত ২৭ শতাংশ ভোটের কথা জানানো হলেও, কিন্তু শেষ ঘণ্টায় ১৩ শতাংশ ভোট পড়েছে, যা অস্বাভাবিক বলে নানা মহলে সমালোচনা হচ্ছে। এ বিষয়ে সিইসি বলেন, যখন ২টা কিংবা ৩টায় তথ্য দেওয়া হয়, সেটা কোনোভাবেই সঠিক নয়। যখন রাত ১০টায় বলি, তখন সব তথ্য চলে আসে এবং সঠিক তথ্যটি জানা যায়।

তিনি বলেন, এখন ভোটের শতাংশ দাঁড়িয়েছে ৪১.৮ শতাংশ। কারো যদি সন্দেহ থাকে তাহলে তারা চ্যালেঞ্জ করতে পারে।

সিইসি বলেন, কেউ যদি মনে করেন এ তথ্যে ভুল হয়েছে, ভোটের এ হার নিয়ে সমালোচনাকারীদের তথ্য-প্রমাণ নিয়ে আসার চ্যালেঞ্জ দেওয়া হলো। যদি আপনারা মনে করেন সেটাকে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page