September 30, 2026, 5:41 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাল রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে রাশিয়া।

সোমবার (৮ জানুয়ারি) সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অভিনন্দন জানান বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি।

ঢাকার রাশিয়ার দূতাবাস জানায়, রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রদূত রাশিয়া ও বাংলাদেশের মধ্যে আরও সহযোগিতার আশা প্রকাশের পাশাপাশি দ্বিপাক্ষিক অংশীদারিত্বের প্রতিশ্রুত বিষয়গুলোর রূপরেখা ব্যক্ত করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২৯৯টিতে। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মারা যাওয়ায় ওই আসনে নির্বাচন আগেই স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। আর রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণের দিন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের একটি কেন্দ্রে অনিয়মের ঘটনায় আটকে দেওয়া হয়েছে পুরো আসনের ফল।

নির্বাচনে ২৯৮টি আসনে বেসরকারিভাবে ঘোষিত ফলে নৌকা প্রতীকে ২২২টি আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের এমপি প্রার্থীরা। আওয়ামী লীগ ছাড়াও ওয়ার্কার্স পার্টি ও জাসদের ২ জন নৌকা প্রতীকে জয় পেয়েছেন। ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। আর জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। এছাড়া কল্যাণ পার্টির একজন ঘড়ি প্রতীকে জয় পেয়েছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page