September 30, 2026, 7:26 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলে জিহাদি গ্রুপের হামলায় পুলিশ সদস্য নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের গোলযোগপূর্ণ দক্ষিণপূর্বাঞ্চলে বুধবার এক হামলায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। পরে সুন্নি মুসলিম অনুসারি একটি জিহাদি গ্রুপ এ হামলার দায় স্বীকার করেছে। রাষ্ট্রীয় মিডিয়া এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
হামলার স্থান সিস্তান-বেলুচিস্তান প্রদেশ হচ্ছে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের কয়েকটি প্রধান সুন্নি প্রদেশগুলোর মধ্যে অন্যতম।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ পরিবেশিত খবরে বলা হয়, ‘আজ সকালে রাস্ক শহরে একটি থানার পুলিশ সদস্য এবং একটি সশস্ত্র গ্রুপের মধ্যে গুলি বিনিময় হয়। এতে একজন পুলিশ সদস্য প্রাণ হারান।’
বার্তা সংস্থাটি জানায়, সেখানে উভয় পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টা ধরে গোলাগুলি হয়। পরে সেখানে নিরাপত্তা বাহিনীর শক্তি আরো জোরদার করা হলে হামলাকারীরা পালিয়ে যায়।
টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে জিহাদি গ্রুপ জশই আল-আদল (আর্মি অব জাস্টিস) এ হামলার দায় স্বীকার করে। জশই আল-আদল ২০১২ সালে গঠিত হয়। এ সংগঠনকে একটি ‘সন্ত্রাসী’ গ্রুপ হিসেবে অভিহিত করে ইরান এটিকে কালো তালিকাভুক্ত করে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ গ্রুপের দাবি করা রাস্কে নিরাপত্তা বাহিনীর উপর এটি ছিল দ্বিতীয় ভয়াবহ হামলার ঘটনা।
গত ১৫ ডিসেম্বর ভোররাতের দিকে রাস্ক শহরের একটি থানায় একই ধরনের হামলায় কমপক্ষে ১১ জন নিহত হন।

আজকের বাংলা তারিখ



Our Like Page