August 14, 2026, 7:14 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

অবরুদ্ধ গাজায় ইসরাইলি সেনা নিহতের সংখ্যা বেড়েই চলেছে

মেডিক্যাল ইউনিটের রিজার্ভ সেনা এলকানা নিউল্যান্ডার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে যুদ্ধক্ষেত্রে ইহুদিবাদি ইসরাইলের আরো এক সেনা নিহত হয়েছে। ইসরাইলের দখলদার বাহিনী ঘোষণা করেছে যে, গতকাল (মঙ্গলবার) ৯৯ ডিভিশনের কম্ব্যাট মেডিক্যাল ইউনিটের রিজার্ভ সেনা এলকানা নিউল্যান্ডার মারা যায়।

ইসরাইলের স্বীকারোক্তি মতে- নিউল্যান্ডারের মৃত্যুর মধ্য দিয়ে এ পর্যন্ত গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে ১৮৬ জন দখলদার সেনা নিহত হয়েছে। তবে গাজার প্রতিরোধকামী সংগঠনগুলো বলছে, তাদের হামলায় ইসরাইলের আরো বেশি সেনা মারা গেছে। গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলের সর্বমোট ৫২০ জন সেনা ও ৬০ জন পুলিশ নিহত হয়েছে বলে তেল আবিব স্বীকার করেছে।

এদিকে, গতকাল মধ্য গাজায় ইহুদিবাদীদের ইফতাচ ব্রিগেডের আরেক সেনা মারাত্মকভাবে আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

অন্যদিকে, গাজায় যুদ্ধ করতে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের খ্যাতনামা নায়ক ইদান আমেদি মারাত্মকভাবে আহত হয়ে এখন হাসপাতালে শয্যাশায়ী। জীবনে প্রথম যুদ্ধ করতে গিয়েই সে মারাত্মকভাবে আহত হয়েছে। এর আগে ইসরায়েলের একটি সিরিয়ালে একজন সেনার ভূমিকায় অভিনয় করে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিল আমেদি। ওই সিরিয়ালে গাজা ও পশ্চিম তীরে বহু অভিযানের সফল নেতৃত্ব দেয় আমেদি। কিন্তু বাস্তব জীবনে যুদ্ধে গিয়েই সে আহত হয়েছে। কুর্দি বংশোদ্ভুত আমেদি একজন সঙ্গীতশিল্পী ও লেখক হিসেবেও পরিচিত।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page