November 29, 2026, 5:18 am
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলার শুনানি আগামীকাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি শুরু হচ্ছে কাল। এদিকে গাজায় যুদ্ধবিরতীর দাবি নাকচ করে দিলেও বেসামরিক মানুষের হতাহত কমাতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

গাজায় গেল ৭ অক্টোবর থেকে অব্যাহত বোমা হামলা ও ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগে গেল ৩০ ডিসেম্বর আইসিজেতে মামলাটি দায়ের করে দক্ষিণ আফ্রিকা।

৮৪ পৃষ্ঠার নথিতে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও গণহত্যা বা এ সম্পর্কিত অপরাধের সীমা লঙ্ঘন করার তথ্য-উপাত্ত দেয়া হয়।

নেদারল্যান্ডসের হেগ শহরে দুই দিন ধরে ওই শুনানি কার্যক্রম চলবে। ১১ তারিখ আদালতে নিজেদের পক্ষে যুক্তি উপস্থাপন করবে দক্ষিণ আফ্রিকা। পরদিন ১২ জানুয়ারি এর বিরুদ্ধে যুক্তি তুলে ধরবে ইসরায়েল।

লজিয়ামের উপ-প্রধানমন্ত্রী পেট্রা ডি সাতারও এ ধরনের মামলা করতে তার সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন।

এদিকে মধ্যপ্রাচ্য সফরের শেষ দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসরায়েলকে ফিলিস্তিন সরকারের সঙ্গে একযোগে কাজ করার তাগিদ দেন তিনি।

ব্লিঙ্কেনের এ সফরের মধ্যেও অব্যাহত ছিল হামলা। গত ২৪ ঘণ্টায় গাজায় নিহত হয়েছে ১২৬ ফিলিস্তিনি। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ২১০ এ পৌঁছেছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page