November 28, 2026, 12:05 pm
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

ইউরোপীয় ইউনিয়ন অব্যাহতভাবে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আশ্বাস দিয়েছে, তারা আওয়ামী লীগের নেতৃত্বে নিরঙ্কুশ বিজয়ী বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করবে।
মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের পক্ষে সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধি এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা বাংলাদেশ সরকারের সাথে রাজনৈতিক, মানবাধিকার, বাণিজ্য ও উন্নয়নের ক্ষেত্রে আমাদের দীর্ঘস্থায়ী সম্পর্ককে চিহ্নিত করে জিএসপি+ অগ্রাধিকারমূলক বাণিজ্য প্রকল্পে দেশের সম্ভাব্য ভবিষ্যত প্রবেশাধিকার নিয়ে কাজ চালিয়ে যাবো’।
এতে বলা হয়েছে, ইইউ বাংলাদেশের সংসদ নির্বাচনের ফলাফলের কথা নোট এবং পুনর্ব্যক্ত করেছে, দীর্ঘমেয়াদী ইইউ-বাংলাদেশ অংশীদারিত্ব গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের মূল্যবোধের দ্বারা প্রতিষ্ঠিত।
বিবৃতিতে, ইইউ নির্বাচনকালীন সময়ে সংঘটিত সহিংসতার নিন্দা জানায় এবং নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতা থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে।
ইইউ রাজনৈতিক বহুত্ববাদ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক মানবাধিকার মানকে সম্মান করতে এবং শান্তিপূর্ণ সংলাপে জড়িত হওয়ার জন্য সমস্ত স্টেকহোল্ডারকে জোরালোভাবে উৎসাহিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি অপরিহার্য যে সুশীল সমাজ, রাজনৈতিক দলগুলো এবং মিডিয়া, সেন্সরশিপ বা প্রতিশোধের ভয় ছাড়াই তাদের কাজ চালিয়ে যেতে পারে।’
ইইউ দুঃখ প্রকাশ করেছে যে, সব প্রধান দলগলো এই নির্বাচনে অংশগ্রহণ করেনি।
বিবৃতিতে বলা হয়েছে, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, যথাযথ প্রক্রিয়া এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে এই সময়কালে এবং তার পরেও সম্মান করা এবং সমুন্নত রাখা গুরুত্বপূর্ণ।
বিবৃতিতে বলা হয়েছে, ‘এই বিষয়ে বিরোধীদলের নেতা-কর্মীদের আটক অত্যন্ত উদ্বেগজনক।’
ইইউ তাদের নির্বাচন বিশেষজ্ঞ মিশনের আসন্ন প্রতিবেদন এবং সুপারিশগুলো প্রকাশ করার জন্য কর্তৃপক্ষের চুক্তিকে স্বাগত জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘স্বচ্ছতা এবং জবাবদিহিতার একই চেতনায় আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি  নির্বাচনী অনিয়মের অভিযোগের সময়মত এবং পূর্ণ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।’

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page