November 28, 2026, 12:04 pm
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

আবারও স্পিকার শিরীন শারমিন ; ডেপুটি শামসুল হক টুকু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাতীয় সংসদের স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরীকে আবারও নির্বাচিত করা হয়েছে। এছাড়াও ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুকেও বহাল রাখা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তাদের নির্বাচনের সিদ্ধান্ত হয়।

এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপি হিসেবে নিজেই নিজেকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সকাল সোয়া ১০টার আগে শেরেবাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে নিজেকে শপথ গ্রহণ করেন রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এই জনপ্রতিনিধি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৯৭ সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করার তিনি।

নোয়াখালীর মেয়ে শিরীন শারমিন পেশায় আইনজীবী। ১৯৮৯ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) পান করেন। ১৯৯০ সালে এলএলএম ডিগ্রি নেন। এর দশ বছর পর ২০০০ সালে এসেক্স ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন। ১৯৯২ সালে বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

১৯৯৪ সালে হাইকোর্ট বিভাগ ও ২০০৮ সালে আপিল বিভাগে অন্তর্ভুক্ত হন। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলাগুলো পরিচালনার দায়িত্বে থাকা আইনজীবীদের অন্যতম ছিলেন শিরীন শারমিন।

২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে প্রথম জাতীয় সংসদে আসেন শিরীন শারমিন। পরে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

২০১৩ সালে ৩০ এপ্রিল বাংলাদেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হন তিনি। ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার শ্বশুরবাড়ি এলাকা রংপুর-৬ (পীরগঞ্জ) আসনটি ছেড়ে দিলে উপ-নির্বাচনে বিজয়ী হন শিরীন শারমিন।

একাদশ সংসদ নির্বাচনেও শেখ হাসিনা পীরগঞ্জের আসনটি ছেড়ে দিলে দ্বিতীয়বারের মতো আসনটি থেকে জয়ী হন তিনি।

দ্বাদশ সংসদ নির্বাচনেও রংপুর-৬ আসনে শিরীন শারমিনকে প্রার্থী করে আওয়ামী লীগ। ৭ জানুয়ারির ভোটে ১ লাখ ৮ হাজার ৬৩৫ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম। ট্রাক প্রতীকে সিরাজুল পান ৩৬ হাজার ৮৩২ ভোট।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page