September 30, 2026, 5:37 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে বিজয় আমাদের কেউ থামাতে পারবে না : নেতানিয়াহু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন থেকে কেউ আমাদের থামাতে পারবে না।
রোববার গাজা যুদ্ধের শততম দিন উপলক্ষে নেতানিয়াহু টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, কেউ আমাদের থামাতে পারবে না, না হেগ, না শয়তানের অক্ষশক্তি, না কেউ। বিজয় অর্জিত না হওয়া  পর্যন্ত এ অভিযান চলবে, আমরা তা চালিয়ে যাবো।
তিনি ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের বিচার আদালতে করা মামলার প্রসঙ্গ টেনে এসব কথা বলেন।
নেতানিয়াহু আরো বলেন, দখলকৃত ফিলিস্তিনী অঞ্চলে ইতোমধ্যে অধিকাংশ হামাস সদস্যকে নির্মূল করা হয়েছে।
তিনি বলেন, উত্তর গাজা থেকে যারা বাস্তুচ্যুত হয়েছে তারা সহসা সেখানে ফিরতে পারবে না।
কারন হিসেবে তিনি বলেন, একটি আন্তর্জাতিক আইন আছে যা খুবই সহজ। সেখানে বলা আছে, বিপদজনক কারনে যখন কোন জনগোষ্ঠীকে সরিয়ে দেয়া হয়, যতক্ষণ সে পরিস্থিতি থাকবে ততক্ষণ তাদের ফিরতে দেয়া হবে না।
নেতানিয়াহু বলেন, বিপদজনক পরিস্থিতি সেখানে বিদ্যমান। সেখানে যুদ্ধ চলছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page