August 14, 2026, 8:50 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

মার্কিন আইন প্রণেতাদের তাইওয়ান সফরের দৃঢ় বিরোধী চীন : ওয়াশিংটনে চীনা দূতাবাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মার্কিন কংগ্রেস প্রতিনিধিদলের তাইওয়ান সফর এবং মার্কিন কর্তৃপক্ষ ও এ অঞ্চলের মধ্যে যে কোনো আনুষ্ঠানিক যোগাযোগের দৃঢ় বিরোধী চীন । ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ তাসকে একথা বলেছেন।
‘তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ। চীন দৃঢ়ভাবে তাইওয়ান অঞ্চলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের বিরোধিতা করে’ উল্লেখ করে চীনের কূটনীতিক ওয়াশিংটনকে ‘এক-চীন’ নীতি মেনে চলার আহ্বান জানান।
লিউ বলেন, ‘যুক্তরাষ্ট্রকে আন্তরিকভাবে এক-চীন নীতি এবং তিনটি চীন-মার্কিন যৌথ ইস্তাহারের (১৯৭২ সালের ২ ফেব্রুয়ারি, ১৯৭৯ সালের ১ জানুয়ারি এবং ১৯৮২ সালের ১৭ আগস্ট সম্পাদিত চীন-মার্কিন চুক্তি) শর্তাবলী মেনে চলতে হবে। তাইওয়ান-সম্পর্কিত সমস্যাগুলো বিচক্ষণতার সাথে এবং সঠিকভাবে পরিচালনা করতে হবে। তাইওয়ান অঞ্চলের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ বন্ধ করতে হবে। ‘তাইওয়ানের স্বাধীনতা’র ভুল সংকেত পাঠানো বন্ধ করতে হবে। বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং তাইওয়ান অঞ্চলের নির্বাচনে যে কোন হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুন।’
মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের একটি প্রতিনিধিদল মে মাসে তাইওয়ান সফর করতে পারে, হাউস স্পিকার মাইক জনসন এর আগে একটি বিবৃতিতে এ কথা জানানোর পর চীন তাদের এই অবস্থান তুলে ধরে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page