August 14, 2026, 9:42 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

কঙ্গো থেকে শান্তিরক্ষা মিশনের সব সদস্যদের সরিয়ে নেওয়া হবে : জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কঙ্গো থেকে শান্তিরক্ষা মিশনের সব সদস্যদের সরিয়ে নিচ্ছে জাতিসংঘ। চলতি বছরের শেষের দিকে কঙ্গো ছেড়ে চলে যাবে শান্তিরক্ষা মিশনের সদস্যরা। কঙ্গোর রাজধানী কিনশাসায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের প্রধান বিন্টো কেইতা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মিশনের প্রধান বিন্টো কেইতা  বলেন, ২৫ বছরের ধরে দায়িত্ব পালন করা মনুস্কো (জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কঙ্গোয় পরিচিত নাম) অবশ্যই ২০২৪ সালের শেষের দিকে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো ত্যাগ করবে।

জাতিসংঘ মোট তিন ধাপে তাদের সেনা প্রত্যাহার করবে। ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে দেশটি থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করা হবে।

তিন ধাপের প্রথম পর্যায়ে, চলতি বছরের এপ্রিলের শেষ দিকে ২ হাজার সেনা কঙ্গোর কিভু প্রদেশ থেকে সরে যাবে। কেইতা বলেন, কঙ্গোয় আমাদের মনুস্কোর ১৩ হাজার ৫০০ জনের শক্তিশালী সেনা কাজ করছে। এরপর নর্থ কিভু ও ইতুরি প্রদেশ থেকে বাহিনী প্রত্যাহার করে নেওয়া হবে।

গত ২০ বছরের বেশি সময় ধরে ডিআর কঙ্গোয় বিদ্রোহীদের সঙ্গে লড়াই করে আসছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সেনাদল।

সম্প্রতি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কঙ্গোতে। বিতর্কিত এ ভোটে পুনঃনির্বাচিত হয়েছেন কঙ্গোলিজ সরকার। এরপর জাতিসংঘের মিশনকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page