October 4, 2026, 12:32 pm
শিরোনামঃ
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি
এইমাত্রপাওয়াঃ

৯৯৯-এ কলে বঙ্গোপসাগরে ডুবন্ত লাইটার জাহাজ থেকে ১১ জন নাবিক উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চট্টগ্রাম থেকে ঢাকাগামী পাথরবাহী এমভি টিটু ৫৮ নামে একটি লাইটার জাহাজ তলা ফেটে ইঞ্জিনরুমে পানি ঢুকে ভাসানচর থেকে সাত নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে ডুবতে শুরু করেছে। ১৩ জানুয়ারি শনিবার রাতে এমন তথ্য জানিয়ে ইব্রাহীম শেখ নামে জাহাজের একজন নাবিক ৯৯৯ নম্বরে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানিয়ে ফোন করেন।

এমন তথ্যের ভিত্তিতে ৯৯৯ কলটেকার কনস্টেবল সালাউদ্দিন কোষ্ট গার্ড নিয়ন্ত্রণ কক্ষ ও কোষ্ট গার্ড ইস্ট জোনে বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায় । পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার এএসআই কৃষ্ণ কমল দাশ কলার এবং উদ্ধার সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোষ্ট গার্ড পূর্ব জনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ডুবন্ত জাহাজ থেকে এগার জন নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। পরে জাহাজটি সাগরে ডুবে যায়। কোষ্টগার্ড উদ্ধারকারী দলের নেতৃত্ব দেয়া চীফ পেটি অফিসার মোহাম্মদ আলী ৯৯৯কে এ বিষয়ে নিশ্চিত করেন।



Our Like Page