August 14, 2026, 6:38 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

অর্থনৈতিক কূটনীতিই হবে গুরুত্বের প্রধান কেন্দ্রবিন্দু : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নতুন সরকারের গুরুত্বের প্রধান কেন্দ্রবিন্দু হবে অর্থনৈতিক কূটনীতি এবং ঢাকা পূর্ব ও পশ্চিম উভয় গোলার্ধের দেশগুলোর সাথে কাজ করে যাবে।
ড. হাছান মাহমুদ নতুন পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহনের পর তার প্রথম অনুষ্ঠানে আজ মূলধারার মিডিয়ার সাথে আলাপচারিতায় বলেন, ‘আমি আমার প্রধান ফোকাস হিসাবে অর্থনৈতিক কূটনীতির উপর জোর দেব।’
তিনি বলেন, অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে ঢাকা বিশেষ করে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্প্রসারিত অর্থনৈতিক সম্পর্ক অন্বেষণ করতে আগ্রহী।
মাহমুদ বলেন, ক্রমবর্ধমান বিশ্ব মেরুকরণের পটভূমিতে পূর্ব ও পশ্চিম গোলার্ধের দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে।
তবে, তিনি বলেন, বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতিতেই অটল থাকবে, সবার সাথে বন্ধুত্ব, কারো প্রতি বিদ্বেষ নয়।
মাহমুদ বলেন, ‘বিভিন্ন দেশের বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও বর্ণনা আছে, আমরা তাদের মূল্যায়ন করি এবং দিনের শেষে আমরা (তাদের সবাইকে নিয়ে) কাজ করব।’
মন্ত্রী বলেন, পূর্ব ও পশ্চিম উভয় দেশগুলো এখন ঢাকার সাথে কাজ করার আগ্রহ দেখিয়েছে। নতুন সরকার দেশের বাইরের কোনো চাপ অনুভব করছে না।
তিনি বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ সব দেশের দূত নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন এবং ঢাকার সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।
মাহমুদ বলেন, শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বে বাংলাদেশের সঙ্গে পূর্ব এবং পশ্চিম উভয় গোলার্ধের দেশগুলোর সম্পর্ক জোরদার হয়েছে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খোরশেদ আলম এ সময় উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page