September 30, 2026, 5:39 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

এখন অনেকের সুর আবার পালটে যাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগে অনেক ধরনের কথা বলেছে, দু-চার দিন ধরে তাদের অনেকের সুর পালটে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফের স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ হওয়ার পর প্রথম দিন গতকাল রোববার সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তবে কাদের উদ্দেশ্য করে এ বক্তব্য দিয়েছেন, তা স্পষ্ট করেননি স্বরাষ্ট্রমন্ত্রী।

আপনার চ্যালেঞ্জ কী—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেক বৈদেশিক চাপ আমরা পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন অত্যন্ত দক্ষ, বিচক্ষণ, দূরদর্শী নেতা। তিনি মাথা নত করে কারো সঙ্গে কথা বলেন না। তিনি হৃদয় দিয়ে বাংলাদেশকে ভালোবাসেন বলেই এই চাপ বিচক্ষণতার সঙ্গে মোকাবিলা করে যাচ্ছেন।’ তিনি আরো বলেন, ‘দু-চার দিন ধরে আবার আমরা এটাও লক্ষ করছি—যারা অনেক ধরনের নেতিবাচক কথা বলেছে, তাদেরও সুর পালটে যাচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘একটা সুন্দর নির্বাচন হয়েছে। এই নির্বাচনকে বিদেশিরা সবাই স্বাগত জানিয়েছে, আমাদের সরকারকে স্বাগত জানাচ্ছে। এই চাপ কিংবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড আগেও ছিল, এখনো আছে। এগুলো আমাদের জন্য কোনো ব্যাপার না।’

এ সময় সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা আমাকে সহযোগিতা করেছেন বলেই আমার এই সফলতা। যে কারণে প্রধানমন্ত্রী এই মন্ত্রণালয়কে মূল্যায়ন করেছেন।’

এদিকে তেজগাঁওয়ে অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোল্লাবাড়ি বস্তি পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মধ্যে কাপড়সহ নানান সামগ্রী তুলে দেন তিনি।

আজকের বাংলা তারিখ



Our Like Page