September 30, 2026, 4:50 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সন্ত্রাসী সংগঠন ঘোষণার পরই মার্কিন জাহাজে ড্রোন হামলা চালিয়েছে হুতিরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র হুতি বিদ্রোহীদের বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন অ্যাখ্যা দিলেও লোহিত সাগরে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের এ গোষ্ঠিটি। এরইমধ্যে পাল্টাপাল্টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও হুতি বিদ্রোহীরা।

স্থানীয় সময় বুধবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীকে বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেন।

তিনি জানান, এর আওতায় মার্কিন আর্থিক প্রতিষ্ঠানগুলোতে হুতিদের তহবিল জব্দ করা হবে ও এই গোষ্ঠীর সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হবে। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলা ঠেকাতে এ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

তবে এ ঘোষণার পরই লোহিত সাগরে মার্কিন মালিকাধীন পণ্যবাহী কার্গো জাহাজে ড্রোন হামলা চালায় হুতিরা। কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজটি।

পাল্টা জবাবে ইয়েমেনে হুতিদের ১৪টি মিসাইল লানচারে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ফ্লোরিডার সাবমেরিন থেকে এই হামলা চালানো হয়।

এ নিয়ে চলতি সপ্তাহে চতুর্থ দফায় হুতিদের স্থাপনায় হামলা চালালো যুক্তরাষ্ট্র।

 

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page