September 30, 2026, 4:51 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেনের ওপর চতুর্থ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের ওপর আবারো হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই আগ্রাসনে ব্রিটেনের যুদ্ধবিমানও অংশ নেয়। এক সপ্তাহের মধ্যে ইয়েমেনের ওপর এ নিয়ে ইঙ্গো-মার্কিন বাহিনী চতুর্থ দফা হামলা চালালো।

ইয়েমেনের বার্তা সংস্থা সাবা আজ (বৃহস্পতিবার) সকালে জানিয়েছে, আল-হুদাইদাহ, ধামার, আল-বাইদা এবং সা’দা প্রদেশে বিমান হামলা চালানো হয়। এই আগ্রাসনে ব্রিটিশ সামরিক বাহিনীর যুদ্ধবিমানও অংশ নিয়েছে বলে সাবা জানায়।

মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেন সময় রাত ১১টা ৫৯ মিনিটের সময় এই হামলা চালানো হয়। সেন্টকম দাবি করেছে, ইয়েমেন থেকে হামলার জন্য ১৪টি ক্ষেপণাস্ত্র প্রস্তুত করা হয়েছিল; এসব ক্ষেপণাস্ত্রের ওপর হামলা চালানো হয়েছে।

সেন্টকম তাদের বিবৃতিতে আরো দাবি করেছে, এসব হামলার পাশাপাশি অন্য যে হামলা হয়েছে তাতে লোহিত সাগরে চলাচলকারী জাহাজগুলোর ওপর ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার সক্ষমতা কমিয়ে দেবে।

হামলা সম্পর্কে দুজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং একটি সাবমেরিন থেকে ক্রুজ দিয়ে ইয়েমেনের ওপর হামলা চালানো হয়।

গতকাল মার্কিন সরকার ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে নতুন করে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করে। একইদিন ইয়েমেনের ওপর আমেরিকা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল বর্বর আগ্রাসন শুরু করলে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে ইসরাইলি জাহাজ এবং ইসরাইল অভিমুখী জাহাজে হামলা শুরু করে। ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেনের এই রুখে দাঁড়ানোকে আমেরিকা ভালো চোখে দেখছে না। এজন্য তারা লোহিত সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তার অজুহাত তুলে ইয়েমেনের ওপর হামলা চালাচ্ছে। তবে ইয়েমেনের সামরিক বাহিনীও আমেরিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে এবং এরই মধ্যে আমেরিকার কয়েকটি জাহাজে হামলা করেছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page