November 28, 2026, 12:52 pm
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

ন্যাম সম্মেলনে রোহিঙ্গা সমস্যা সমাধানের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান নিশ্চিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ শনিবার উগান্ডার রাজধানী কাম্পালায় ১৯তম জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) শীর্ষ সম্মেলনে বক্তৃতাকালে তিনি এই আহ্বান জানান।একইসঙ্গে যেকোনো বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং শান্তির সংস্কৃতির প্রচারের আহ্বান জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ১৯তম ন্যাম শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে ১৯৭৩ সালে আলজিয়ার্সে ন্যাম শীর্ষ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্যের উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের উত্তরাধিকার সাহসিকতার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

ড. হাছান মাহমুদ ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত এবং তাদের জন্য ন্যায়বিচার দাবি করেন।

তিনি বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী শান্তিপূর্ণ, ন্যায্য এবং অন্তর্ভুক্তিমূলক সমাজের জন্য একটি গঠনমূলক এবং সংঘাতহীন সংলাপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ন্যামের নতুন চেয়ার হিসেবে উগান্ডার প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসোভেনি শুক্রবার উদ্বোধন করেছেন। দুই দিনের শীর্ষ সম্মেলন শেষে কাম্পালা ঘোষণা এবং ফিলিস্তিনের জন্য আরেকটি ঘোষণা নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page