October 3, 2026, 4:50 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য : আইনমন্ত্রী দিল্লির ইশারায় যারা কাজ করছে তারা শয়তানের দোসর : ভূমিমন্ত্রী নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে একজন নিহত কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৬৩ ; পাঁচ দফায় মোট ২০৩৫ বিদেশিদের নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা জানিয়েছে ডব্লিউএইচও মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশের আগ্রহ : পাকিস্তান যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে এস জয়শংকরের বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চলমান ১৯তম জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) শীর্ষ সম্মেলনের সাইড লাইনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। শনিবার (২০ জানুয়ারি) উগান্ডার রাজধানী কাম্পালায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (টুইটার) দেওয়া বার্তায় এস জয়শংকর জানান, বাংলাদেশের মন্ত্রীর সঙ্গে দেখা করে আনন্দিত।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় টুইটে তিনি ড. হাছান মাহমুদকে অভিনন্দনও জানান।

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে এবং খুব শিগগিরই দিল্লিতে দুই মন্ত্রীর বৈঠকের জন্য তিনি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ১৯তম ন্যাম ও তৃতীয় সাউথ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন ড. হাছান মাহমুদ। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মাদ এ মুহিত মন্ত্রীর সফর সঙ্গী হিসেবে সম্মেলনে যোগ দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page