September 30, 2026, 4:55 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ভয় পেয়েছে বেচারা ; হামাসকে অটুট রাখে এমন কোনো পরিকল্পনা মানবে না নেতানিয়াহু !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করার পাশাপাশি পর্যায়ক্রমে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করার যে পরিকল্পনা আমেরিকা তৈরি করেছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে তা প্রত্যাখ্যান করেছেন ইসরাইলি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি গতরাতে এক ভিডিও বার্তায় বলেছেন, যে ফিলিস্তিন রাষ্ট্রের সামরিক শক্তি থাকবে তা তিনি কখনও মেনে নেবেন না। নিজের সাম্প্রতিক অবস্থানে অনড় থেকে নেতানিয়াহু বলেন, তিনি গাজা উপত্যকা ও জর্দান নদীর পশ্চিম তীরের ওপর ইসরাইলের পূর্ণ সামরিক নিয়ন্ত্রণের ব্যাপারে কোনো ছাড় দিতে রাজি নন।

ইহুদিবাদী প্রধানমন্ত্রী বলেন, “আমি যতদিন প্রধানমন্ত্রী আছি ততদিন এই অবস্থানে অটল থাকব।” নেতানিয়াহু বলেন, তিনি বহু বছর যাবত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের চাপ উপেক্ষা করে এসেছেন।

ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করে নেতানিয়াহু তার ভিডিও বার্তায় বলেন, গাজায় হামাসকে অক্ষত রাখে এমন কোনো পরিকল্পনা তিনি মানবেন না। এর আগে ১১০ জন পণবন্দিকে জীবিত উদ্ধার করা হয়েছে দাবি করে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, বাকি ১৩৬ জনকেও উদ্ধার করার জন্য তিনি ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। তবে তিনি ‘হামাসের কাছে আত্মসমর্পণ করবেন না’ বলে প্রত্যয় জানান।

ইসরাইলি প্রধানমন্ত্রী যে বিষয়টি উল্লেখ করেননি তা হচ্ছে, হামাস এক চুক্তির ভিত্তিতে ওই ১১০ পণবন্দিকে স্বেচ্ছায় মুক্তি দিয়েছিল এবং একইরকম চুক্তি ছাড়া আর কোনো পণবন্দি জীবিত মুক্তি পাবে না বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে তারা।

ইসরাইলি প্রধানমন্ত্রী তার ভিডিও বার্তায় বলেন, “হামাস তাকে অক্ষত রেখে যুদ্ধের পরিসমাপ্তি এবং গাজা থেকে আমাদের সকল সেনার প্রত্যাহার চায়। আমরা যদি তা মেনে নেই তাহলে আমাদের সৈন্যদের আত্মত্যাগ বৃথা যাবে। আমাদের জনগণের কোনো নিরাপত্তা থাকবে না, আমরা পণবন্দিদের নিরাপদে ফিরিয়ে আনতে পারব না এবং ৭ অক্টোবরের হামলার পুনরাবৃত্তি অনিবার্য হয়ে উঠবে। আমি ইসরাইলের জন্য এমন একটি বিপর্যয় মেনে নিতে পারব না বলে এই পরিকল্পনা মেনে নেয়া আমার পক্ষে সম্ভব নয়।” নেতানিয়াহু বলেন, গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপে তিনি বিষয়টি স্পষ্ট করেছেন।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page