November 28, 2026, 6:55 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার প্রতি ইউক্রেনের সেনাদের প্রক্সি ফোর্স হিসেবে রুশ-বিরোধী যুদ্ধে সমর্থনের আবেদন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রক্সি ফোর্স হিসেবে ইউক্রেনের সেনাদের সমর্থন দেয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। তিনি বলেছেন, প্রক্সি ফোর্স হিসেবে ইউক্রেনের সৈন্যদের সমর্থন করার খরচ আমেরিকার সামগ্রিক সামরিক বাজেটের তুলনায় খুবই কম হবে।

তিনি বলেন, এই ধরনের নিরাপত্তা বিনিয়োগ আমেরিকার সামরিক শিল্প কমপ্লেক্সের জন্য লাভজনক হবে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দেয়ার অবকাশে কুলেবা মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা ওয়াশিংটনের অন্য মিত্রদের মতো সরাসরি মার্কিন সেনাদের যুদ্ধে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি না, আমরা বৈশ্বিক নিরাপত্তা মার্কেটের বিষয়ে সেরা চুক্তির প্রস্তাব দিচ্ছি। আমাদেরকে আপনারা অস্ত্র ও অর্থ দিন এবং আমরা আমাদের কাজ সম্পন্ন করব। এতে আপনাদের অনেক বড় সাশ্রয় হবে, আপনাদের সেনাদের জীবনও বাঁচবে।”

কুলেবা বলেন, তারা মার্কিন করদাতাদের অর্থ চুরি করেননি বরং আমেরিকা তাদের মোট সামরিক বাজেটের খুবই সামান্য একটি অংশ ইউক্রেনকে দিয়েছে। তিনি আরো বলেন, আমেরিকা ইউক্রেনের সামরিক খাতের জন্য যে অর্থ বরাদ্দ দিয়েছে তার একটি অংশ আমেরিকার সামরিক শিল্প খাতে বিনিয়োগ করা হয়েছে যাতে সেখানে অস্ত্র তৈরি করা যায় এবং তা ইউক্রেনে পাঠানো যায়। মার্কিন করদাতাদের কাছে এই বিষয়টি তুলে ধরতে হবে যে, এতে আমেরিকান কমিউনিটির লোকজন লাভবান হচ্ছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page